• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

ঝালকাঠি সাবিহা কেমিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর মো. শামীম আহম্মেদ কারাগারে

banglar anandabazar / ৩৮৮ Time View
Update : রবিবার, ৭ মে, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি সাবিহা কেমিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর মো. শামীম আহম্মেদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ রোববার সকালে ঝালকাঠির দ্রুত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান শুনানী শেষে শামীমের জামিনের আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি শামীম আহম্মেদ হাইকোর্টের নির্দেশে ঝালকাঠির চীফ জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালত শুনানী শেষে আদালত আপোষের শর্তে ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন। গত ২৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার ধার্য্য তারিখে শামীম আহম্মেদ আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন। মামলার বাদী আরিফুল হকের জামিন বাতিলের আবেদন করেন। আদালত জামিন বাতিল করে শামীম আহম্মেদের নামে গ্রেফতারী পরওয়ানার আদেশ জারি করেন। এরপর দীর্ঘদিন পলাতক থেকে আজ রোববার আদালতে আইনজীবীদের মাধ্যমে তিনি জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
গত ৫ জানুয়ারি ৭৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার ভাংচুর ও ম্যানেজারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঝালকাঠি দ্রুত বিচার আদালতে এ মামলাটি দায়ের করেছিলেন শামীম আহম্মেদের ছোট ভাই আরিফুল হক। আদালত আরিফের আবেদন ঝালকাঠি থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। ইতিমধ্যে ঝালকাঠি থানার এস আই চয়ন হাওলাদার দ্রুত বিচার আইনের মামলায় শামীম আহম্মেদকে দোষী সাব্যস্থ করে আদালতে চার্জশীট দিয়েছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাঁকলাই, শামীম আলমসহ একাধিক সিনিয়র আইনজীবী। অপরদিকে বাদিপক্ষে মামালা পরিচালনা করেন আক্কাস শিকদার, আসম মাহমুদুর রহমান পারভেজসহ একাধিক সিনিয়র আইনজীবী।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category