• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

আসছে উপজেলা পরিষদ নির্বাচন: কাঠালিয়ায় সম্ভাব্য প্রার্থী চারজন

banglar anandabazar / ১৬৬২ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই কাঠালিয়া উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে কারা প্রার্থী হতে পারেন এ নিয়ে স্থানীয় উৎসুক ভোটারদের মাঝে আলোচনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ইতোমধ্যে সাধারণ মানুষের আলোচনায় চারজন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে। আলোচনার শীর্ষে রয়েছেন জালালুর রহমান আকন। তিনি বর্তমানে কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান।

এরপর আলোচনায় রয়েছেন ঐতিহ্যবাহী কাঠালিয়া উপজেলা সদরের সিকদার বাড়ির কৃতি সন্তান, ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সৎ-যোগ্য ব্যক্তিত্ব শামীম সিকদার। দলমত নির্বিশেষে তিনি সকলের কাছে সুপরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।

তৃতীয় আলোচিত ব্যক্তি কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নিজাম মীর বহর। তিনি উপজেলার আমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

এর পরে আলোচিত নাম ঠিকাদার শহিদুল ইসলাম। তিনি এর আগেও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক জনসমর্থন অর্জন করেছিলেন।

স্থানীয় ভোটারদের মতে, নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক সমীকরণ ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থীতার চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category