• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

রাজাপুরে জোড়া খুনের চারা আসামি গ্রেফতার

banglar anandabazar / ৪৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি।। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি এবং র‌্যাব-১৪, সিপিসি-২ এর যৌথ অভিযানে ঝালকাঠি জেলার রাজাপুর থানার ডাবল হত্যাকান্ডের অন্যতম ০৪ জন আসামী গ্রেফতার।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভ‚মিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রæততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র‌্যাব।

২। গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.৫০ ঘটিকার সময় ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন জগাইর-আট গ্রামে ডাবল হত্যা কান্ড সংঘটিত হয়।
উক্ত হত্যাকান্ডে আব্দুর রব হাওলাদার (বয়স ৬০ বছর) এবং তারই ভাতিজা বেলায়েত হোসেন (বয়স ৫০ বছর) নিহত হন। উক্ত ঘটনায় ২৫ এপ্রিল ২০২৩ তারিখে নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে মোঃ লিয়াকত হোসেন বাদী হয়ে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন- যার মামলা নং ১০, তারিখ ২৫ এপ্রিল ২০২৩, ধারা ১৪৩/৩৪১/৩০২/৩৪/১১৪ পেনাল কোড।
ঘটনার বিবরণে জানা যায় যে, পূর্ব শত্রুতা এবং বিরোধের জের ধরে একই এলাকার ইউপি সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য আসামিগন গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৭ টা ৫০ ঘটিকায় ভিকটিম দ্বয়কে জগাইর-আট বাজার হতে নিজ বাড়িতে যাত্রাকালে চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, ছুরি নিয়ে পথ রোধ করে অতর্কিত হামলা করে পালিয়ে যায়। উক্ত হামলায় ভিকটিমদ্বয় গুরুতর আহত হয় এবং এলাকাবাসী তাদেরকে রাজাপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

৩। উক্ত ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব ৮ (সিপিএসসি ক্যাম্প) গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। আমাদের তদন্তে দেখা যায় যে, হত্যার সাথে জড়িত ব্যক্তিরা নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে। পরবর্তীতে ১৭ মে ২০২৩ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকায় র‌্যাব-৮ এবং র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন এলাকা হতে অন্যতম প্রধান ৩ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী অপর জনকে নেত্রকোনার পূর্বধলা থানা থেকে আনুমানিক রাত ২ টায় গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি গণ হলো:
১। মো: খাদেম হোসেন (৫০)- ৩ নং আসামী
২। মো জাহিদুল ইসলাম রাজন(২২),৪ নং আসামী
৩। মো: সজল হোসেন (২১),৬ নং আসামী
৪। মো: শহীদ হোসেন (৩০),৮ নং আসামী

৪। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category