• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে হত্যার হুমকি

banglar anandabazar / ৫৭৭ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম হাওলাদারকে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়েছেন বানাই গ্রামের সাবেক ইউপি সদস্য রাজাকার পুত্র ফোরকান তালুকদার। শাহিন আলম পশ্চিম চেঁচরী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক হাওলাদারের পুত্র। তিনি কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একটি বিদেশী সিমেন্ট কোম্পানির বরিশাল বিভাগের দায়িত্বে রয়েছেন। ৩ জুন শনিবার সাংবাদিকদের কাছে এমন তথ্য দিয়েছেন শাহিন আলম।

শাহিন আলম বলেন, ২ জুন মাগরিবের পরে আমি ব্যক্তিগত কাজের জন্য কাঠালিয়া যাই। বানাই গ্রামের রাজাকারের পুত্র নজরুল ইসলাম ফোরকান তালুকদার, থানার সামনে আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং আমার দিকে তেড়ে আসে, তখন আমি তার প্রতিবাদ করে থানার ভিতরে চলে যাই। পুলিশ সদস্যরা এসে ফোরকান তালুকদারকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এখন ফোরকান তার দলবল নিয়ে বানাই বাজারে মহড়া দেয় এবং বলে আমাকে দেখে নিবে এবং অনেকের কাছে বলে ওরে প্রানে মেরে ফেলবো। সে একজন সরকারী গেজেটেড তালওকা ভুক্ত রাজাকার পুত্র। যা এলাকার সব লোক জানে।

এ বিষয়ে ফোরকান তালুকদার বলেন, শাহিন আলমের সাথে আমার যৌথ ব্যাবসা নিয়ে মনোমালিন্য হয়েছে। ২ জুন শাহিন আমাকে থানার সামনে দেখে গালিগালাজ করে, তখন তর্কবিতর্ক হয়। এমন সময় থানার সাব-ইন্সপেক্টর মাহমুদ এবং সাব-ইন্সপেক্টর মামুন এসে আমাকে সেখান থেকে চলে যেতে বলে আমি তখন বাড়িতে চলে আসি।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category