• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সংসদ নির্বাচনকে সামনে রেখে অফিস উদ্বোধন এবং কর্মীদের সাথে ব্যারিস্টার শাজাহান ওমরের সাক্ষাৎ

banglar anandabazar / ৯৮৪ Time View
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ বাদল হাওলদার।। ঝালকাঠির- ১ আসনের বিএনপির নমিনেশন প্রত্যাশী ব্যারিস্টার শাজাহান ওমর (সাবেক আইন প্রতিমন্ত্রী) কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং অফিস উদ্বোধন করেছেন।

আজ ৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় ঝালকাঠির-১আসনের বিএনপির নমিনেশন প্রত্যাশী বিএনপি’র ভাইস চেয়ারম্যান (সাবেক আইন প্রতিমন্ত্রী) বীর উত্তম ব্যারিস্টার শাজাহান ওমর, কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অফিস উদ্বোধন ও নেতাকর্মীরাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় উপস্থিত ছিলেন আব্দুল জলিল মিয়াজী সভাপতি কাঁঠালিয়া উপজেলা বিএনপি, জাকির হোসেন কবির হাওলাদার সাধারণ সম্পাদক কাঁঠালিয়া উপজেলা বিএনপি, মোঃ হাসিবুর ভুট্টো আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল কাঠালিয়া উপজেলা বিএনপি, মোঃ কিশোর মাহমুদ সভাপতি যুবদল কাঠালিয়া উপজেলা বিএনপি, মোঃ পান্না গোলদার সভাপতি ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপি, মোঃ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপি এবং ১ নং সে চেঁচরীরামপুে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আলী হায়দার মিয়া। এ সময় কাঠালিয়া উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category