• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

কাঠালিয়ায় ৬৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া! ইউনিয়ন পরিষদের সংযোগ বিচ্ছিন্ন

banglar anandabazar / ৮৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৩ নং আমুয়া ইউনিয়ন পরিষদের ৬৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বার বার নোটিশ দিয়েও সাড়া না পেয়ে ৩ সেপ্টেম্বর পরিষদের সংযোগ বিচ্ছিন্ন করেছেন বিদ্যুৎ বিভাগ।

প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর থেকে যাদের বিল বকেয়া ছিলো সকলকে নোটিস করেছি, আমুয়া ইউনিয়ন পরিষদে নোটিশ পাঠিয়েছি, পরিষদের কেও নোটিশ রিসিভ করেনি, আমুয়া ইউনিয়নের ৬৯ মাসে ৪,৪৪,৫৩৩ টাকা বকেয়া রয়েছে, তাই সরকারি টাকা আদায়ের কারনে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করার কারণে চেয়ারম্যান আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে ফোরকান সিকদার সাংবাদিকদের জানান, নোটিশের সময় শেষ হবার আগেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছেন, এতে ভোগান্তিতে পরেছে সেবা প্রত্যাশীরা।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category