• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

কাঠালিয়ায় বিষ দিয়ে দরবারের পুকুরের মাছ নিধন

banglar anandabazar / ৮১৬ Time View
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামে বিষ দিয়ে নুরুন আলানুর দরবারের পুকুরের মাছ নিধন ও দরবারের গদিনিশী রুহুল আমিনকে মারধর কারার অভিযোগ উঠেছে আপন বড় ভাই মৃত্যু মাওলানা রিয়াজুল ইসলামের পুত্র মেহেদি হাসানের উপর। এ বিষয়ে মোঃ রুহুল আমিন কাঠালিয়া থানায়, কাঠালিয়া মৎস্য কর্মকর্তার কছে প্রতিকার চেয়ে ১ অক্টোবর রবিবার লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানাজায়, ২৬ সেপ্টেম্বর দরবারের গদিনিশী রুহুল আমিন ব্যাক্তিগত কাছে জামালপুর যায়, ১ অক্টোবর বাড়িতে এসে দেখে দরবারের পুকুরের মাছ মরে ভেসে আছে, পানি কালো হয়ে আছে পানি দিয়ে বিষের গ্রান আসছে, তখন কাঠালিয়া থানায় এবং কাঠালিয়া মৎস্য কর্মকর্তার কাছে মেহেদি হাসানের নামে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষের রুহুল আমিন বলেন, এই জগন্য কাজ মেহেদি ছাড়া আর কেও করেনি, এলাকায় আমাদের আর কোনো সত্রু নেই, শত্রু একমাত্র আপন ভাইয়ের ছেলে। এর আগেও মেহেদি আমাকে মারধর করেছে।

এ বিষয়ে অভিযুক্ত মেহেদি বলেন, আমাকে অন্যায় ভাবে ফাঁসানোর জন্য এই কাজ করা হয়েছে তবে আমি কিছু জানিনা।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুর আমিন বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category