• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

কাঠালিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশী অস্ত্রসহ চার ডাকাত আটক

banglar anandabazar / ৮১৮ Time View
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ১ অক্টোবর (রবিবার) রাত আনুমান ১২:৫০ ঘটিকার সময়ে ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের সৈয়দপুর কচুয়া ১ নং ওয়ার্ডের ৬০ নং লতা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ভবনের পিছন ফাঁকা জায়গা ১০-১২ জন লোক সঙ্ঘবদ্ধ অবস্থায় দেখতে স্থানীয় লোকজন। পরবর্তীতে স্থানীয় লোকজন কাঠালিয়া থানায় পুলিশকে সংবাদ দেয়।কাঁঠালিয়া থানার কর্মরত এস.আই মোঃ সেলিম রেজা,এস.আই মো:কাইয়ুম বাহাদুর, এ.এস.আই আবুল কাশেমসহ একটি টিম সেখানে যায়।

থানা পুলিশ আসার সংবাদ পেয়ে ডাকাত সদস্যরা পালানোর জন্য চেষ্টা করে। ১০-১২ জনের মধ্যে (১)মোঃ খোকন লস্কর (৫৩) পিতা:মৃত মানিক লস্কর, ঠিকানা:লাটিমশাহ(লস্কর বাড়ী) থানা:নলছিটি(২) মোঃ সাগর হাওলাদার (১৯) ৩। মোঃ হাফিজুল হাওলাদার (২৩) উভয় পিতা :আব্দুল আজিজ, ঠিকানা :বলতলা,ওয়ার্ড নাম্বার -৪,থানা কাঠালিয়া (৪)মোঃ রাকিব ওরফে  আলিফ হাওলাদার (১৯), পিতা:আব্দুর রহমান হাওলাদার, ঠিকানা :পৈকখালী,:থানা :ভান্ডারিয়াকে আটক করেন। এ বিষয়ে কাঠালিয়া থানায় একটি মামলা হয়। যাহার  মামলা নং-০১,তারিখ :-০১-১০-২০২৩।

এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান,  আমরা গোপন সংবাদ পেয়ে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি এবং জেল হাজতে প্রেরণ করেছি ।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category