• শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ঝালকাঠির কাঁঠালিয়ায় ‘ভূমি সেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

banglar anandabazar / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কাঁঠালিয়া প্রতিনিধি: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।

​উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মিজ সুমি রানী বল।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মির বহর এবং তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক হারুন ইসলাম খোকন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে, দ্রুত ও নির্ভুলভাবে ভূমি সেবা পৌঁছে দিতে সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে।
​সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মিজ সুমি রানী বল স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, “সকলের জন্য ভূমি অফিসের দরজা সবসময় খোলা।

কোনো সেবা পেতে ডানে-বামে বা কোনো মধ্যস্বত্বভোগীর কাছে যাওয়ার প্রয়োজন নেই।” তিনি কোনো রকম হয়রানি ছাড়াই সরাসরি সরকারি নিয়মে অফিসে এসে সেবা গ্রহণ করার জন্য সাধারণ নাগরিকদের আহ্বান জানান।
​অনুষ্ঠানে জানানো হয়, মেলায় নাগরিকরা সরাসরি ও অনলাইনে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা নিতে পারবেন। বিশেষ করে খতিয়ান (পর্চা) ও মৌজা ম্যাপ সংগ্রহের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। লিফলেট ও মেলা সূত্র নিশ্চিত করেছে যে:
​খতিয়ান (সার্টিফাইড বা অনলাইন কপি): সরকারি ফি ১২০ টাকা। ডাকযোগে বাড়িতে বসে পেতে অতিরিক্ত ৪০ টাকা মাশুল দিতে হবে।
​মৌজা ম্যাপ (প্রতি শিট): সরকারি ফি ৫৪০ টাকা। ডাকযোগে হোম ডেলিভারি নিতে অতিরিক্ত ১১০ টাকা মাশুল প্রযোজ্য।
​যেকোনো তথ্যের জন্য নাগরিকদের ভূমি সেবা হটলাইন ১৬১২২ নম্বরে কল করতে অথবা land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়। মেলার প্রথম দিনেই সেবাপ্রত্যাশীদের বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category