ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার, আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদারের দলিয় কর্যালয়ে ১৫ ডিসেম্বর সোমবার বিকাল ৫ টায় নির্বাচন পরবর্তী সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। মাওলানা নেছার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার।
কিবরিয়া সিকদার বলেন, আমি ৩৫ ধরে মনে মনে ভেবেছি ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম এর মত একজন যৌগ্য নেতা আওয়ামীলীগে আসবেন এবং কাঠালিয়া রাজাপুরে আওয়ামীলীগের নেতৃত্ব দিবেন। সভায় আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন।