ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পর্যটন কেন্দ্র ছৈলার চরে আশার আলো সংগঠনের আয়োজনে এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
২৬ জানুয়ারি সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলার পর্যটন কেন্দ্র ছৈলার চরে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন, কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, ইউপি সদস্য ফয়সাল আহম্মেদ মিঠু, কাঠালিয়া সদর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান হারুন আর রশিদ, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন অপু, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি বাদল হাওলাদার, এবং ছৈলার চর আশার আলো সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ছৈলার চরের সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।