• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

কাঠালিয়ায় আগুনে পুড়ে শেষ হিমাংশু শিকদার এর সকল স্বপ্ন

banglar anandabazar / ২১০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠির কাঠালিয়ার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের, মৃত মাখন লাল সিকদার এর পুত্র হিমাংশু সিকদার এর বসতঘরে ৮ জুলাই সোমবার রাত ৯ টার দিকে আগুন লেগে পুরো ঘর এবং আসবাবপত্র ও ঘরের পাশে থাকা গাছ পালা পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট এর কারনে আগুন লেগেছে বলে ধারনা করেছেন পরিবার এর লোকজন।

হিমাংশু সিকদার বলেন, আমাদের ছেলে সন্তান নাতী নাতনি সহ ১০ জনের বসবাস ছিলো এই ঘড়ে, ৮ জুলাই সোমবার রাত ৯ টার দিকে আগুন লেগে পুরো ঘর এবং আসবাবপত্র, স্বর্ণালংকার, খাবার দাবার, পুরো বছরের মজুত রাখা খাবার, জমির কাগজ পত্র ও ঘরে পাশে থাকা গাছ পালা পুড়ে ছাই হয়ে গেছে। যোগাযোগ ব্যাবস্থা ভালো না থাকার কারনে সময় মত ফায়ারসার্ভিস এসে পৌছাতে না পরে জোরাপুল নামক স্থানে এসে চলে গেছে। এতে আমাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার জানান, ঘটনার কথা শুনো আমি ঘটনা স্থল পরিদর্শন করছি, আগুন লাগার কারনে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাবার পৌছে দিয়াছি।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category