• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

কাঠালিয়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

banglar anandabazar / ২৪৮ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির কাঠালিয়ায় দেশের বর্তমান পরিস্থিতিতে উপজেলার সর্বাত্মক শান্তি শৃঙ্খলা সুষ্ঠ স্বাভাবিক রাখার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সাথে শনিবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে এই মতবিনিময় সভা  আয়োজন করা হয়।

সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এসময় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো.  সৈয়দ হোসেন, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মো. মাহেব হোসেন, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি  এডভোকেট মো. নাসিমুল আলম,ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিচুর রহমান খান তাপু, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. নুর হোসেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন নিজাম মিরবহর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ১ নং চেচঁরী রামপুর ইউনিয়ন সভাপতি মো. কুদ্দুস জমাদ্দার ২ং পাটিখালঘাটা ইউনিয়ন সভাপতি মো. খলিলুর রহমান ৩ নং আমুয়া ইউনিয়ন সভাপতি মো. জাকির হোসেন গোলদার ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম হাওলাদার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল গফুর মিয়া, কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার প্রমুখ।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category