• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

অস্ত্রসহ আটক সেই বিএনপি নেতাকে কেন্দ্রীয় আদেশে বহিষ্কার

banglar anandabazar / ১৮৩ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী।। পটুয়াখালীর মির্জাগঞ্জে জাহাঙ্গীর ফরাজী নামের সেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে বৃহস্পতিবার (৭ই নভেম্বর) বিএন‌পির কে‌ন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মু‌নির হোসেন স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব‌হিষ্কারাদেশ ঘোষণা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত করে মুহাম্মদ মু‌নির হোসেন জানান, দ‌লীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো নেতাকর্মীকে ছাড় দেয়া হবে না।‌

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চা‌লিয়ে জাহাঙ্গীর ফরা‌জি‌র বাড়ি তল্লাশি করা হয়। এসময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category