ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডাঃ আবদুল জলিল মিয়াজীর বাড়ীতে হামলা করে লক্ষ লক্ষ টাকার মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে কাঠালিয়া উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাগরের বিরুদ্ধে।
জলিল মিয়াজি জানান, ৪৪ নং চিড়াখালী মৌজার ৩৬ নং খতিয়ানের ১৮৯,১৯০,১৯৭, ২০০ নং দাগে অবস্হিত ক্রয়কৃত সম্পত্তি সাম্যক জমি আমার। ৩০ জানুয়ারী কাঠালিয়ার পাইলট স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পূর্ব নির্ধারীত কর্মী সভা ছিলো। উক্ত সভায় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি ছিলেন। কর্মী সভা শুরুর পূর্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সাগরের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী জলিল মিয়াজীর বাড়ী প্রবেশ করে তার বাউন্ডারী ওয়াল ভেঙ্গে ইট, রড, দরজা, গেইট লুটপাট করে নিয়ে যায়। কিছু দিন পুর্বে এই সন্ত্রাসী বাহিনী তার বাগান বাড়ীর শত শত গাছ কেটে নিয়ে যায়। সন্ত্রাসীরা জলিল মিয়াজীর বসত ঘরে থাকা তার ছোট ভাই আবু জাফরকেও প্রান নাশের হুমকি দেয়। এই ঘটনার সাথে উপজেলা বিএনপির অনেক নেতার ইন্ধন ও সহযোগীতা রয়েছে।
অভিযোগের বিষয়ে সাগর জানান, মসজিদ ও মাদ্রাসার সামনে জমিটা মাদ্রাসা ও মসজিদদের নামে SA ও RS রেকর্ড কৃত। জনাব জলিল মিয়াজি আওয়ামী লীগের সময় জোরপূর্বক দখল করে রেখেছিলেন। আগামী মাহফিলকে সামনে রেখে এলাকার জনগণ মাদ্রাসা ও মসজিদের রেকর্ডকৃত দখলকৃত জমি উদ্ধার করেছে।