• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

রাজাপুর–কাঠালিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

banglar anandabazar / ১৯৮ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ বাদল হাওলাদার।।  ঝালকাঠির রাজাপুর–কাঠালিয়া আসনের সার্বিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্য নিয়ে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলটির মনোনীত প্রার্থী কামরুজ্জামান।

ইশতেহারে তিনি শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক দর্শন অনুসরণ করে গ্রামভিত্তিক উন্নয়নের মাধ্যমে রাজাপুর–কাঠালিয়াকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপান্তর করা হবে।

ইশতেহারে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত এলাকা গঠন, কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনের সুযোগ তৈরির কথাও উল্লেখ করা হয়।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও নিরাপদ পানির ব্যবস্থা, নারী ও শিশুদের নিরাপত্তা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের কথাও ইশতেহারে তুলে ধরা হয়।

প্রার্থী কামরুজ্জামান বলেন, জনগণের সমর্থন পেলে রাজাপুর–কাঠালিয়াকে একটি বেকারমুক্ত ও উন্নত আসনে পরিণত করতে তিনি কাজ করবেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category