বিশেষ প্রতিনিধি।। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে নামবেন বলে ঘোষণা দিয়েছেন কাঠালিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি, বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মোঃ বাদল হাওলাদার।
তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণের সেবা ও এলাকার উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য।
স্থানীয় ভোটারদের কাছে তিনি একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা কামনা করেছেন।