• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নলছিটিতে পুড়ে যাওয়া নূরুর ঘর পূন: নির্মানে ঢেউটিন নিয়ে সেচ্ছাসেবী সংগঠন ” মাসেযুস “

banglar anandabazar / ৪৫৭ Time View
Update : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি জেলার নলছিটিতে গত ১০ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে নলছিটি উপজেলার পূর্ব সৈয়র, টাক বাজারে ঘটে যাওয়া অগ্নীকান্ডে টাক বাজার নিবাসী দিন মজুর নুরু তালুকদারের ভূমিভুত হওয়া ছোট্ট বসত ঘরটি পূন:নির্মানের জন্য সেচ্ছাসেবী সংগঠন ” মানব সেবায় যুব সমাজ ” (মাসেযুস) এর পক্ষ থেকে আসাদুজ্জামান স্বাধীন এর নেতৃত্বে ২৪ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ঢেউটিন ও অার্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় মাসেযুস প্রতিনিধি আসাদুজ্জামান স্বাধীন বলেন, আমরা আমাদের দান বা সহযোগিতা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম আমাদের সহায়তায় তার সব প্রয়োজন পূর্ন করতে পারছে না, তাই যদি কেউ দেখে নূরু মিয়াকে সাহায্য করার উদ্দ্যোগ নেয় তবে তার একটা সুন্দর ঘর উঠতে পারে। সে আবার স্ত্রী, বাচ্চা ও বৃদ্ধ বাবা মা কে নিয়ে আশ্রয় খুজে পাবে।আমরা সামান্য চেষ্টা করে কিছু ঢেউটিন পৌঁছে দিলাম, বাকি সবাই এগিয়ে এলে হয়তো ভালো কিছু সম্ভব।

এ বিষয় স্থানীয় শিক্ষক মনিরুজ্জামান বলেন, বেচারা নূরু এমনিতেই দিন মজুর, কোনোমতে দিন আনে দিন খায়। তার এমন বিপদে মাসেযুসের এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,৷ আমরা সবাই মিলে তাকে নতুন একটা ঘড় তুলে দেয়ার চেষ্টা করব।

ভুক্তভোগী নূরু মিয়া অশ্রুসিক্ত হয়ে বলেন, আমি সামান্য দিন মজুর। তার উপরে প্রতিদিন কাজ পাই না, কোনো মতে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে পরে বেঁচে আছি। বর্তমানে এই বিপদে আমি দিশেহারা। সরকারি কোনো সহায়তা এখনো পাইনি। তবে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের বরাবরে লিখিত আবেদন করেছি, যদি কোনো সরকারি সাহায্য পেতাম তাহলে কোনোমতে মাথা গোজার ঠাই হতো।

সহায়তা নিয়ে সবার পক্ষ থেকে ঢেউটিন পৌঁছে দেয়ার সময় বালী তাইফুর রহমান তূর্য জানান, আসলে আমাদের ইচ্ছা ছিলো তাকে পুরো ঘর নির্মাণ করে দেয়ার, কিন্তু আমাদের অতদূর সামর্থ্য নেই। সবাই মিলে এই সামান্য উপহার পৌঁছে দিলাম, চেষ্টা করব আরও কিছু সহায়তা সংগ্রহ করে দেয়ার। নি:স্ব হয়ে ও দিশেহারা হয়ে যান নুরু তালুকদার, ছোট ছোট বাচ্চাদের নিয়ে এমনিতেই নুন আনতে পানতা ফুরায়, তার উপরে একমাত্র মাথা গোজার ঠাই হারিয়ে এক কথায় সর্বসান্ত ও নিস্ব হয়ে দিক বিদিক হারিয়ে ফেলেছেন।

এবং সচ্ছলদের অনুরোধ করব অসহায়ের পাশে দারানোর জন্য। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি। ছোটভাই স্বাধীন এর নেতৃত্বে একটি ভালো কাজ আমাদের অন্তরে প্রশান্তি দেবে বলে আমি মনে করি।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category