ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরুন সিকদার ৩ মার্চ সকাল ১১ টায় সাংবাদিকদের সাথে একান্ত আলাপ কালে বলেন, বর্তমান সময়ে কিছু ভুঁইফোড় সুবিধাবাদী আওয়ামীলীগের কারনে ত্যাগী আওয়ামীলীগের মূল্যায়ন নাই। তিনি আরো বলেন আমরা জখন ছাত্রলীগ করতাম টিফিনের টাকা বাচিয়ে দলের পিছনে খরচ করতাম, সেই সাথে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করার জন্য সকল জনসাধারণের সহযোগীতা চেয়েছেন।
তরুন সিকদার হলেন কাঠালিয়া উপজোলার কাঠালিয়া গ্রামের মৃত আব্দুল মন্নান সিকদারের ছেলে, ১ জানুয়ারি ১৯৭৮ সালে জন্ম তার। তিনি আইন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী, কাঠালিয়া উপজোলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সদস্য ঝালকাঠি জেলা আওয়ামীলীগ, সাবেক আহবায়ক ও সাবেক সভাপতি কাঠালিয়া উপজেলা ছাত্রলীগ।
বর্তমানে তিনি কাঠালিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাঠালিয়া সদর মাদ্রাসার এবং আমানত সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি ও কাঠালিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।