• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

আত্রাইয়ে ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল

banglar anandabazar / ৪৩১ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩

ওমর ফারুক,আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ভোঁপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী আয়োজনে রবিবার (৫-মার্চ) সকাল ১০ টায় শিমুলিয়া স্কুল মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জালাল উদ্দীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শ্রী মলয় কুমার সান্যাল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,

নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণায় সম্পর্কীত সংসদী স্থায়ী কমিটির সদস্য,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক,সহ-সভাপতি মোঃ গয়ের আলী,মোঃ নাজিম উদ্দীন চেয়ারম্যান,যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী।

উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন,ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী সভাপতি মোঃ আবুল কাশেম, প্রধান বক্তা,মোঃ ওহিদুর রহমান খান (মানিক) প্রমুখ।

পরে মোঃ জালাল উদ্দীন কে সভাপতি ,শ্রী মলয় কুমার সান্যাল কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category