ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (৮ মার্চ)সকাল ১০ টায় সাহেব গঞ্জ আওয়ামী লীগের দলীয় পাটি অফিসে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙালির মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করতে আওয়ামী লীগের পতাকাতলে এগিয়ে আসুন, দলকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধহয়ে কাজ করুন।
আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান এবাদ,নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল,যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আফছার আলী,মোঃ আঃ মান্নান,সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক নাদিম,মোঃ ফজলে রাব্বি জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম,প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।