ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি পাম্পের মোড়ে মঙ্গলবার সকাল ১১টায় পিকআপ ও অটো মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছে। ঝালকাঠি শহর থেকে সাইট পাকিয়া উদ্দেশ্যে যাত্রা করেছিল অটো বরিশাল থেকে আসা বাসা বাড়ির মাল বোজাই বেপরোয়া গতির পিকআপ পাম্পের মোড়ে বসে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোতে থাকা অটো ড্রাইভার সহ দুই নারী মারাত্মক আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা সাথে সাথে দুই নারীকে বরিশালের রেফার করেন আহতরা হলেন কোহিনুর বেগম ৪৫ সুতালড়ি এলাকার বাসিন্দা অপরজন হল পূর্ব চাদকাঠি এলাকার পারভিন আক্তার( ৪০)
আহত অটো ড্রাইভার শহীদ( ৪৮) ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ পিকআপ ড্রাইভারকে আটক করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা করেছেন ।এবং পিকআপটি জব্দ করেছেন আটক পিকআপ ড্রাইভার রুবেল পাথরঘাটা এলাকার কেরাতপুর ইউনিয়নের তোতা মিয়ার ছেলে।