• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ঝালকাঠি’তে ধানসিঁড়ি নদী রক্ষার দাবীতে মানববন্ধন

banglar anandabazar / ৪০৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

ঝালকাঠি জেলা প্রতিনিধি, ঝালকাঠি সদরের রাজাপুর উপজেলার উত্তর পিংড়ী জীবনানন্দ দাশ স্মৃতি সংগ্রহশালা ও পাঠাগার , বাংলাদেশ নদী বন্ধু সমাজ, বরিশাল বিভাগ ও ঝালকাঠি জেলা শাখার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে ধানসিঁড়ি নদী রক্ষার  দাবীতে মঙ্গলবার বিকেলে পিংড়ী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্বদেন অধ্যক্ষ আলমগীর হোসেন খান, সভাপতি, বাংলাদেশ নদীবন্ধু সমাজ, বরিশাল বিভাগ।

এ সময় নেতৃবৃন্দ ধানসিঁড়ি নদীতে মাছের পোনা অবমুক্ত, নদীর তীরে গাছের চারা রোপন ও নদীর প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। তারা ধানসিঁড়ি নদী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের   উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category