• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

কাঠালিয়ায় বর্গাচাষীর উপর মালিকের জমি দখলের অভিযোগ

banglar anandabazar / ৩৯৩ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রামপুর গ্রামে বর্গাচাষীর উপর মালিকের জমি দখলের অভিযোগ করেছে, জমির মূল মালিকের ছেলে আব্দুর রাজ্জাক।

রাজ্জাক বলেন, আমার বাবা আমাদের জমি চাষাবাদের জন্য রিজিয়াদের কাছে বর্গা দিয়েছিলো। কয়েক বছর ধরে তারা চাষাবাদ করে ধান আমাদের বাড়িতে দিয়েছে। আমরা জখন আমাদের জমিতে মাটি কেটেছি তখন রিজিয়া গং রাতের আধারে সব ভরাট করেছেন। এবং আদালতে মামলা করেছেন, মামলা নং ৬৩/২০১২। সেই মামলাটির তফছিল বেআইনি ছিলো বিদায় বিজ্ঞ আদালন মামলা খাচির করে দিয়ছেন। এখন তারা আমাদের জমির গাছ পালা বিক্রী করে দিয়াছে।

রিজিয়া বলেন, এই জমি আমাদের আমরা দলিল সুত্রে জমির মালিক। বিগত বছর ধরে আমরা এই জমি ভোগদখল করেছি, এখন রাজ্জাক এসে আমাদের হয়রানি করতেছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category