ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন কুতুব নগর মাদ্রাসার সামনে বুধবার রাত ৮ টায় বেপরোয়াগতির মটর সাইকেল চাপায় ঝালকাঠি সদরের পোলাবালিয়া ইউনিয়নের বাওতিতা গ্রামের চৌকিদার সাবেক মেম্বার মোঃ ছালাম (৬৫) গুরুতর আহত হয় বরিশাল মেডিকেলে রাত দশটার দিকে মৃত্যুবরণ করেন। নিহত মেম্বারের ছেলে সোহাগ তিনিও বাওতিতা গ্রামের সাবেক মেম্বার। স্থানীয়রা জানান রাত আটটার দিকে কুতুব নগর মাদ্রাসা সংলগ্ন ছেলের বাসায় প্রবেশের সময় শহর থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেল চাপা দেয় রাস্তার উপরে ছিটকে পড়ে মারাত্মক আহত হন তিনি । স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার সময় মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় কবির বলেন নিহত ছালাম মেম্বার তিন দিন আগে মেয়ের শশুরের মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকা থেকে ঝালকাঠিতে আসেন। আজ তিনিও মোটরসাইকেল দুর্ঘটন মৃত্যুবরণ করল।
উল্লেখ্য সাবেক সোহাগ মেম্বারের এক ছেলে ঝালকাঠি জেলেপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বছর আগে নিহত হয়েছিল।