• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

কাঠালিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

banglar anandabazar / ৫০৯ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় মুজিববর্ষে ভুমিহীন ও গৃহহীন (ক-শ্রেনি) পরিবার পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে, সোমবার ২০ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে, প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জমি ও গৃহ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ বুধবার ৩য় ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগীদের নিকট জমিসহ হস্তান্তর করবেন। উল্লেখ্য যে, কাঠালিয়া উপজেলায় ইতোমধ্যে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৪৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০৬টি ইউনিয়নে মোট ১৬টি ক্লাস্টারে নির্মিত ৪৭৭ টি গৃহ হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে ৪র্থ পর্যায়ে ০১টি ক্লাস্টারে ৫০টি গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে যা আগামী এপ্রিলের শেষ নাগাদ উদ্বোধনপূর্বক আরো ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা যাবে। বিশেষভাবে উল্লেখ্য, বর্তমানে চলমান ক্লাস্টারকে একটি আদর্শ আশ্রয়ণ হিসেবে প্রসস্থ অভ্যন্তরীণ রাস্তাসহ মসজিদ, কবরস্থান, শিশুদের খেলার মাঠ এবং পার্কসহ প্রত্যেকটি গৃহের সাথে “উঠান কৃষি” কাজ করার জন্য পর্যাপ্ত জায়গাসহ গৃহ নির্মাণ করা হচ্ছে। এতে বাসস্থানের সাথে সাথে কৃষি কাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য সুযোগ থাকবে।

এ ছাড়াও তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মক্ষম করার জন্য সরকারি উদ্যোগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রকোশলি মো. শাহদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান, এবং উপজেলার প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবদিক বৃন্দ।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category