ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার।। আত্রাইয়ে পাইকড়া-বড়াইকুড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি ২০২৩ সালের বিদায়ী শিক্ষার্থী,সহকারী শিক্ষক মোছাঃ লাইলুন্নাহার এর বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পাইকড়া বড়াইকুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ নাজমুল হক নাদিম।
এছাড়াও বক্তব্য রাখেন,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,পাইকড়া বড়াইকুড়ী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম কিবরিয়া,ম্যানেজিংক কমিটির সদস্য মোঃ আজিজার রহমান,ছাত্রছাত্রী অভিভাগক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।