• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় জোরপূর্বক গাছ কাটারা অভিযোগ

banglar anandabazar / ৪৮৯ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের আসাদুজ্জামান (রাসেল) পত্যিক সম্পত্তির গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার রাজা তালুকদারের উপর।

রাসেল জানান, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরি করি সেই সুবাদে আমাকে ঢাকায় থাকতে হয় এবং আমার পরিবারের সবাই এখন ঢাকায় কেউই বাড়িতে নাই। এই সুযোগে আমাদের জমির এক লক্ষ টাকার গাছ বিক্রী করে দিয়াছে রাজা তালুকদার।

এ বিষয়ে রাসেলের বাবা মোঃ রুস্তম আলী হাওলাদার কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ দেয়ার পর সরজমিনে কাঠালিয়া থানা পুলিশ তদন্তের জন্য যায় এবং গাছ কাটতে নিষেধ করে। কাঠালিয়া থানা পুলিশ গাছ স্থানীয় চৌকিদারের কাছে জিম্মি রেখে আসে এবং বলে আসে তারা যেন আর কোন গাছ না কাটে যতক্ষণে এইটার মীমাংসা না হবে। পুলিশের বারণ সত্ত্বেও রাজা তালুকদার ও তার সহপাঠীরা মিলে বর্তমানে গাছ কাটছেন।

রাজা তালুকদার জানান, ১৩৩ দাগের ৫০ টি গাছ আমি বিক্রী করেছি গাছের দাম ৩০ হাজার টাকা। বর্তমানে গাছ স্থানীয় গ্রাম পুলিশ আবুল হোসেনের কাছে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category