• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে-এমপি হেলাল

banglar anandabazar / ৪৫১ Time View
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার।। নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৭৮ টি ল্যাপলেট(ট্যাব) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সমবার (১৭-এপ্রিল) আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

তিনি বলেন,মোবাইল ট্যাব হল তথ্য প্রযুক্তির একটি অংশ। কোন দেশকে জ্ঞান- বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমন্ডলে নিজের অবস্থান সুদৃঢ় উজ্জ্বল করতে হলে প্রযুক্তি বিকাশের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন-প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আত্রাইয়ে ট্যাব বিতরণ অনুষ্ঠানে এমপি হেলাল এইসব কথা বলেন।

এসসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,প্রচার সম্পাদক শেখ হাফিজুল ইসলাম,মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী প্রমুখ।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category