• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম গ্রেফতার

banglar anandabazar / ৪২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি।। র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-১০,কেরানীগঞ্জ, ঢাকা এর যৌথ অভিযানে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানাধীন এলাকা হতে বরিশালের স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষণকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: জসিম হাওলাদার গ্রেফতার।

র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-১০, কেরানীগঞ্জ ঢাকা ক্যাম্পের একটি বিশেষ যৌথ আভিযানিক দল ১১ মে ২০২৩ ইং তারিখ ০০:৩০ ঘটিকার সময় ঢাকা ডিএমপি কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ জসিম হাওলাদর(৪৩), পিতাঃ মোঃ শাহাজান হাওলাদার, সাং-কার্নকাঠি, থানাঃ বন্দর, জেলাঃ বিএমপি, বরিশাল‘কে গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, ১৮ অক্টোবর ২০১২ খ্রিঃ তারিখে সকাল আনুমানিক ৭ঃ৩০ ঘটিকার সময় কিশোরীর বাবা রিক্সা চালাতে বের হন। ভিকটিমের মা প্রতিবেশীর বাড়িতে যান। ভিকটিমের ছোট বোন স্কুলে যাওয়ায় ভিকটিম ঘরে একা ছিল। এ সুযোগে ধর্ষক জসিম ঘরে প্রবেশ করে গলা চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ২৫ অক্টোবর ২০১২ খ্রিঃ তারিখে ভিকটিমের মা বাদী হয়ে বিএমপি, বরিশাল বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে যার মামলা নং-৬৮/১৩, জিআর১২৫/১৩ , ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধীত ২০০৩) এর ৯(১)। একই বছরের ৩১ ডিসেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দেন বন্দর থানার মামলার তদন্তকারী অফিসার এতে একমাত্র জসিম হাওলাদারকে আসামি করা হয়। আদালত ১০ জনের সাক্ষ্য নিয়ে বিচারক এই রায় ঘোষণা করেন । মামলার ১১ বছর পর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবজ্জীবন সাজায় দোষী সাবস্ত্য করে ৫০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ড প্রদান করেন। উক্ত আসামী দীর্ঘদিন পলাতক ছিলো। এমতাবস্থায় র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-১০, কেরানীগঞ্জ ক্যাম্প এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে বরিশাল জেলার বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category