ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ভূমি সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও আনন্দ রেলি।
২২ মে সোমবার দুপুর ১২ টায় কাঠালিয়া উপজেলা ভূমি অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও কাঠালিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন কাঁঠালি উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কুমার দাস, কাঠালিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু শিকদার, কাঠালিয়া যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক, কাঠালিয়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। ভূমির সেবার উপকারভোগীরা, প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি বলেন, আপনাদের সকলের সহযোগিতায় ভূমি সেবা নিশ্চিত করা হবে। আপনারা সকলে কাজের জন্য নিজে অফিসে আসবেন, গ্রাহক অফিসে না আসলে দালাল চক্রের তৈরি হয়, এখন থেকে ভূমি অফিসে সকল সেবা অনলাইনে পাবেন।