• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

বরিশালে নৌকার প্রচারণায় কাঠালিয়া আওয়ামী লীগ

banglar anandabazar / ৯৯৪ Time View
Update : শুক্রবার, ৯ জুন, ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশেন নির্বাচনের শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচারে নেমেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য বজলুল হক হারুনের নির্দেশনায় নৌকা প্রতিককে বিজয়ী করতে প্রচারণায় অংশ নেয় তারা।

শুক্রবার (৯ জুন) জুমার নামাজ শেষে দুপুর থেকে রাত পর্যন্ত এ প্রচারণায় অংশ নেয় কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.তরুন সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির হোসেন মোল্লা, মনিরুজ্জামান মানিক, জিয়া মিরবহর, সিকদার মোঃ কাজল, মুক্তিযোদ্ধা সালেহ মোহাম্মদ মোয়াজ্জেম সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের প্রায় এক শতাধিক নেতাকর্মী। নৌকার জয় দেখতে বিরামহীন প্রচারণা চালায়িছে তারা।

ভোটের প্রচারণা নিয়ে জানতে চাইলে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তরুন সিকদার বলেন, আওয়ামী লীগ সরকারের মাধ্যমে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। এক পদ্মা সেতুই বদলে দিয়েছে এই এলাকায় মানুষের অর্থনীতি। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোটাররা ইতিবাচকভাবে সাড়া দিচ্ছে। আশা করি বিপুল ভোটে নৌকা প্রতিকের জয় হবে।

উল্লেখ্য, আগামী ১২ জুন ১২৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার। বরিশাল সিটিতে এবার মেয়র পদে ৭ জন। ৩০টি সাধারণ কাউন্সিলর পদের বিপক্ষে লড়বেন ১৪২ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত ১০ ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category