• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শেখ হাসিনার মনোনয়নে আস্থা বরিশালবাসীর বিপুল ভোটে খোকনের জয়

banglar anandabazar / ৪৩৪ Time View
Update : সোমবার, ১২ জুন, ২০২৩

বহুল প্রতীক্ষার অবসান শেষ হয়েছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। ছাড়া কোনো ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে তিনি ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। তাদের ভোটের ব্যবধান ৫৩ হাজার ৪০৭ ভোট। সোমবার (১২ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবির এ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category