• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

অটো চালক হাসান হত্যার ০২ জন আসামী অটোগাড়ি উদ্ধার

banglar anandabazar / ৩৬৫ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

বরিশাল প্রতিনিধি।। র‌্যাব-৮, সিপিএসসি বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বন্দর থানাধীন এলাকায় চাঞ্চল্যকর অটো চালক মোঃ হাসান (২২) হত্যার অন্যতম ০২ জন আসামী গ্রেফতারসহ অটোগাড়ি উদ্ধার

১। গত ১৫/০৬/২৩ইং তারিখ রাত আনুমানিক ২২:০৪ ঘটিকায় অটোচালক মোঃ হাসান (২২), পিতা মৃত হাদি,সাং আড়ালিয়া,থানা- তজমুদ্দিন, জেলা-ভোলা, বর্তমান ঠিকানা-কালাখান বাড়ি, ২নং ওয়ার্ড, থানা- কাউনিয়া,জেলা-বরিশাল এর বড় বোনকে আনুমানিক রাত ২২:০৪ ঘটিকায় ফোন করে জানান আমি বাংলা বাজার সদর রোড হতে যাত্রী নিয়ে ভোলা রোডে যাচ্ছি। আমার বাসায় ফিরতে দেরি হবে। এ কথার প্রেক্ষিতে বোন বলেন বেশি দেরী করিস না তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস। বাসায় ফিরতে দেরি দেখে তার ভাই সোহাগ আনুমানিক রাত ০২:৩০ মিনিটে ভিকটিম এর মোবাইলে ফোন দিলে মোবাইল টি বন্ধ পান। তখন বিভিন্ন জায়গায় ভিকটিমকে খোজাখুজি করেন। কিন্তু ভিকটিমকে কোথাও খুজে না পেয়ে গত ১৭/০৬/২৩ ইং তারিখে কাউনিয়া থানায় একটি নিখোজ জিডি করেন যার জিডি নং-৭১৪। গত ১৭/০৬/২৩ ইং তারিখে আনুমানিক বিকাল ১৫:০০ ঘটিকায় ৫নং ওয়ার্ড চরআইচা ভোলা রোডের পাশে সোহরাব ডাক্তারের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় মেম্বার বন্দর থানায় সংবাদ দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে এবং পরে হাসানের স্বজনরা থানায় গিয়ে লাশটি শনাক্ত করে। ভিকটিম হাসানকে গলায় রশি পেঁছিয়ে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ লাশটি উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ এর মর্গে প্রেরন করেন। এ মর্মে বন্দর থানায় গত ১৭/০৬/২০২৩ তারিখে ভিকটিমের বোন বাদী হয়ে ০১টি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৮ তারিখ ১৭/০৬/২০২৩, ধারা-৩০২/৩৭৯/২০১/৩৪ পেনাল কোড।

২। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কর্তৃক একটি আভিযানিক দল ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে। উক্ত ঘটনায় ভিকটিমের লাশ শনাক্তের ২৪ ঘন্টার মধ্যে হত্যা কান্ডের সাথে জড়িত অন্যতম ০২ জন আসামী গ্রেফতারসহ ভিকটিমের ছিনতাইকৃত অটোরিকসা এবং হত্যার কাজে ব্যবহৃত রশি উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতাকৃত আসামীদের নামঃ
ক। মোঃ রুবেল হাওলাদার (৩৫), পিতা-সেলিম হাওলাদার, সাং-চর বিশ্বাস ১০ নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী।
খ। মোঃ মামুন তালুকদার (৩৬), পিতা-মৃত কালু তালুকদার, সাং-চাঁদমারি ১১ নং ওয়ার্ড, থানা- কোতয়ালী জেলা-বরিশাল।
৩। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল জেলার বন্দর থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category