• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

কাঠালিয়ায় বিপুল পরিমান ফেন্সিডিল সহ মাদক কারবারি আটক

banglar anandabazar / ৪৪৫ Time View
Update : শনিবার, ১ জুলাই, ২০২৩

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজার এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করেছেন কাঠালিয়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর দিক নির্দেশনায়, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এস আই মোঃ মহিউদ্দিন আহমেদ (পিপিএম)।

গোপন সংবাদ পেয়ে ১ জুলাই শনিবার ভোররাত ৩ টার দিকে বিনাপানি বাজারে অবস্থান নেয় পুলিশ। এক পর্যায়ে যশোর জেলার ঝিকরগাছা থানার ফেন্সিডিল ব্যাবসায়ী বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু (৪২) এবং জয়দেব দাশ (২৪) ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল নিয়ে একটি পিকআপে ডেলিভারি দিতে আসেন। এসময় তাদের তল্লাশি চালালে গাড়িতে ৮০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাদের আটক করে কাঁঠালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এস আই মোঃ মহিউদ্দিন আহমেদ (পিপিএম) বাদী হয়ে তাহাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category