• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

মঠবাড়িয়া পৌরসভায় দীর্ঘ একযুগ পর ড্রেন পরিচ্ছন্নের কাজ শুরু।

banglar anandabazar / ৯১৮ Time View
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম সজিব।। নির্মাণের একযুগ পর পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রধান সড়কের পাশের ড্রেন পরিচ্ছনের কাজ শুরু হয়েছে। ২ জুলাই রোববার সকালে পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক পরিচ্ছন্ন কার্যক্রমের তদরকি করেন ও নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ,¬¬¬ কার্য সহকারি রাকিব হোসেন, শরিফুল ইসলাম, সুপারভাইজার কামরুল হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা আ.লীগ অফিসের বিপরীতে আহম্মেদ সুপার মার্কেট, অঙ্গন শপিং কমপ্লেক্সে হয়ে পৌর ভবনের বিপরীত পান হাটা পর্যন্ত ড্রেনটি ময়লা-আবর্জনায় ভরে যাবার কারনে বহু বছর ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যে কারনে এ এলাকা ব্যবসায়ী, বসবাসকারি এবং পথচারীরা বহু বছর ধরে সীমাহীন দূর্ভোগ পোহাইয়া আসছিলো। এ ঘটনায় বিগত দিন গুলোতে পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত, মৌখিক অভিযোগ দিয়েও কোন প্রতিকার আসছিলো না। গত ২৭ জুন স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নব নিযুক্ত পৌর প্রশাসকের নজরে আনলে, পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক সরেজমিনে তদন্ত করে ২ জুলাই ড্রেন পরিচ্ছনে ঘোষণা দেন। সে আলোকে ২ জুলাই রোববার সকালে ড্রেন পরিচ্ছনের কাজ শুরু হয়।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category