ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার তারাবুনিয়ায় গ্রামে সুদের টাকার মীমাংসা সালিশের ভিতরে ২৫ জুলাই সন্ধ্যায় মারামারি ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় আহত হয়ে নাজমা নামে এক মহিলা কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় চিকিৎসাধীন রয়েছে।
নাজমা বলেন, আমার স্বামী রিপন হাওলাদারকে বিদেশে পাঠানোর জন্য শিল্পির কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়াছি, আসল এবং সুদ সহ ৪ লক্ষ ৪০ হাজার টাকা দিয়াছি, তার দাবী ৫ লক্ষ, বাকি ৬০ হাজার টাকা নিয়ে স্থানীয় তারাবুনিয়ায় বাজারে সালিশ বৈঠক বশে, বৈঠকে ৪০ হাজার টাকা দিলে বাকি ২০ হাজার টাকার জন্য বানাই গ্রামের লিটনের স্ত্রী শিল্পি বেগম এবং তার মা পারুল এবং তার ছোট বোন মুন্নি ক্ষিপ্ত হয়ে আমাকে জুতাপিটা করেছেন, এর পরে বাসায় যেয়ে আক্রোশ মূলক ভাবে মাছ শিকারের চল দিয়ে পায়ে কোপ মেরেছে।
জানাযায় শিল্পি বেগমের রমরমা সুদের ব্যাবসা চলে তার বাবার গ্রাম তারাবুনিয়ায়, ভুক্তভোগী রত্তন বলেন সুদের টাকার জন্য আমার একমাত্র গরু গোয়াল ঘর থেকে নিয়ে গেছে শিল্পি।
এ বিষয়ে অভিযুক্ত শিল্পি বলেন, আমার টাকা নিয়ে ঘুরানোর কারনে আমি ক্ষিপ্ত হয়ে মারাধর করেছি, সে আরো জানান আমার পাওনা দিয়ে দিলে আমি কাগজ ফরৎ দিবো, মারামারির বিচারে যা হবে তা আমি মেনে নিবো।
এই ঘটনার সালিশদার সোনাতন জানান, দুই পক্ষের ভিতর টাকা নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্বের এক পর্যায় তারা সমাধাণের জন্য আমার কাছে এসেছে, সমাধাণের শেষ পর্যায় শিল্পি অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়ে।