• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

কাঠালিয়ায় আদালতের শরণাপন্ন হয়েও ঘর এবং গাছ রক্ষা করতে পারলোনা

banglar anandabazar / ৩৭৫ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চেঁচরী গ্রামের আইনুল হক জোমাদ্দারের ছেলে মোঃ রেজাউল করিম, আদালতের শরণাপন্ন হয়েও ঘর এবং ফলজ গাছ রক্ষা করতে পারলোনা।
রেজাউল কাউখালী উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত আছেন।

রেজাউল জানান, তাদের জমিতে ঘর তোলার সময় উত্তর চেঁচরী গ্রামের আলতাফ হোসেন তার দলবল নিয়ে বাধা দিয়াছে, বাধা দেওরার ভিডিও করতে চাইলে রেজাউলের কাছ থেকে মোবাইল কেরে নিয়াছে আলতাফের লোকজন।
এ বিষয়ে ঝালকাঠি আদালতে মোঃ আলতাফ হোসেন (৫০) পিতা-মৃত আঃ কাদের হাওলাদার, মোঃ রাত্তন খান (৬০) পিতা-মৃত আঃ মজিদ খান রেখা বেগম (৪০) স্বামী- আলতাফ হোসেন, ঝর্ণা বেগম (৩০) পিতা- আঃ লতিফ খান, সাবিনা ইয়াসমিন (৩৫) পিতা- আঃ লতিফ খানের নামে মামলা ১০৭ এবং ১৪৪ ধারায় মামলা করেছেন রেজাউল। মামলা করার পরে ৩ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে নির্মাণাধীন ঘর এবং ফলজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।

এ বিষয় অভিযুক্ত আলতাফ এবং কাজল রেখা বলেন, আমাদের জমিতে রেজাউল ঘড় তুলেছে এবং কৃষি দিয়াছে, কে ঘর ভেঙেছে আর কে গাছ কেটেছে আমরা জানিনা, আমাদের মনেহয় রেজাউল নিজেই কেটে আমাদের উপর অভিযোগ দিচ্ছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category