ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মুনসিরাবাদ বাজারে দুই গ্রুপের জমি দখলের পাল্টাপাল্টি অভিযোগ। তালগাছিয়া মৌজার ৮৮২ শতাংশ জমির নিয়ে দুই গ্রুপের ভিতর বিরোধ চলমান।
মুনসিরাবাদ বাজারের সফিজউদ্দীন হাওলাদারের ছেলে আল আমিন জানান, আমাদের রেকর্ডিও সম্পত্তিতে আমার ভাই সহিদ গ্যারেজ তুলেছে। ১৩ আগস্ট রবিবার সকালে মৃত্য আব্দুর রহমানের ছেলে আল মামুন, বাদল, আজাদ, সামিম,
এলেন ভাড়াটিয়া লোকজন দিয়ে ঘড় ভেঙে ফেলেছে, এবং দোকানের মালামাল খালে ফেলে দিয়াছে এতে আমার প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মুনসিরাবাদ বাজারের বীর মুক্তিযোদ্ধা মৃত্য আব্দুর রহমান হাওলাদারের ছেলে এলেন বলেন, নিলাম ক্রয় সুত্রে এই জমির মালিক আমরা, আমাদের জমি সহিদ তার ভাড়াটিয়া লোকজন দিয়ে দখল করেছেন, তাই আমরা আদলতে নিষেধাজ্ঞা এনেছি, সেই জমিতে সহিদরা ঘড় তুলে তারা নিজেরাই লোকজন দিয়ে ভেঙে আমাদের উপর অভিযোগ এনেছে।
এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আমি সরজমিনে পরিদর্শন করেছি, মালামাল ভাংচুর এবং খালে ফেলে দেওয়ার সত্যতা পেয়েছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নিবো।