মোঃ বাদল হাওলদার।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাতানী বাজারে সংখ্যালঘুদের বারওয়ারি কালী মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আজাদ ফকিরের বিরুদ্ধে।
সরজমিনে দেখা যায়, সাতানী বাজারের বারওয়ারি কালী মন্দিরের প্রবেশপথের গেট ভেঙে একটি দোকান ঘর নির্মাণ করা হয়েছে এবং মন্দিরের মাঠের ভিতর কাটা তারের বেরা দেয়া হয়েছে।
এ বিষয়ে মন্দিরের সভাপতি গৌতম চন্দ্র হাওলাদার ২১ আগস্ট সোমবার সাংবাদিকদের জানান, স্থানিয় প্রভাবশালী আজাদ ফকির ভাড়াটিয়া লোকজন নিয়ে মন্দিরের জমি রাত্রে দখল করেছে, মন্দিরে মাঠে কাটাতারের বেড়া দিয়াছি, মন্দিরের গেট ভেঙে দোকান নির্মাণ করেছে, এবং লোকজন নিয়ে ভয়ভীতি দিচ্ছে, দখলদারদের প্রভাবে আতঙ্কে আছে মন্দির প্রহরিরা। গৌতম চন্দ্র আরো বলেন স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় আজাদ ফকির ২৭ মে এই ঘটনা ঘটিয়েছে।
এবিষয়ে আজাদ ফকির বলেন, আমার ক্রয়কৃত জমিতে আমি ঘড় তুলেছি, আমি জমির মুল মালিকের ওয়ারিশের কাছ থেকে ২২.৭৫ শতাংশ জমি কিনেছি
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিঠু সিকদার বলেন, কোন জমি দখল হয়নি উভয়ের দলিল আছে।
এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করে, ঘর নির্মাণের আসবাবপত্র মন্দিরের মাঠে রেখে দিয়াছি, বর্তমানে সালিসি চলমান আছে।