• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মানববন্ধন

banglar anandabazar / ৭২৯ Time View
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কাঠালিয়া প্রেস ক্লাবের আয়োজনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার ও নির্যাতনের জন্য মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহ করতে যায় নিউজ টুয়েন্টিফোর ও সময় টেলিভিশন এর সাংবাদিক সহ অনন্য সাংবাদিকবৃন্দ এ সময় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষের সাথে বিতর্ক হয়, এ সময় অধ্যক্ষ সহ অন্যান্য মেডিকেল অফিসার সাংবাদিকদের উপরে অতর্কিত হামলা চালায় নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরা ও তথ্য সংগ্রহের মালামাল নষ্ট করে।

এর প্রতিবাদে কাঠালিয়া প্রেসক্লাবে আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ এর আয়োজন করা হয়েছে এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলদার।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাজীব তালুকদার ও সাংবাদিক ইলিয়াস হাওলাদার এবং সাংবাদিক এম এ আজিজ সহ অন্যান্য সাংবাদিক ।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখে সাংবাদিক মোঃ বাদল ,সাংবাদিক রাজীব তাকুদার ও এম এ আজিজ। সাংবাদিক অপরাধী চিকিৎসকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category