• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ভান্ডারিয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

banglar anandabazar / ৭৯২ Time View
Update : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

মো আছিফ মল্লিক জেলা প্রতিনিধি (পিরোজপুর)।।পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কর্মসূচি সফল করার লক্ষে ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাপ্পির নেতৃত্বে শতাধিক স্বেচ্ছাসেবক দল নেতাকর্মী মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হয়।

এসময়ে, মো. সাইফুল ইসলাম বাপ্পির নেতৃত্বে মিছিলে অংশ নেয় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক (বিবাহিত) এবং স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ পদপ্রার্থী মো. রুম্মান সরদার, মো. আসলাম সরদার, মো. জালাল, সুব্রত দাস, ধাওয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. কাইউম, তেলিখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, নদমূলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মো. ফয়সাল দোলন, ইকড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মো. মিরাজ হোসেন সহ শতাধিক নেতাকর্মী।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category