ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের, মালেক ঘরামী ও মন্টু ঘরামীর আক্রমনে একই গ্রামের সিদ্দিক হাওলাদার এবং মনোয়ারা বেগম ও পারভিন আক্তার নামে তিন জন আহত হয়ে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় ভর্তি রয়েছেন।
জানাজায় ১২ অক্টোবর রাত ১০ ঘটিকার সময় পারভীন আক্তার তার বাবা সিদ্দিক হাওলাদার, মা মানোয়ারা বেগম, স্বামী রোকন হাওলাদার এবং ছেলে সিফাত বাবার বাড়ি থেকে নিজেদের বাড়ীতে রওনা হয়, কায়ছার মীর বহরের বাড়ির সামনে পথরোধ করে মন্টু ঘরামী ও মালেক ঘরামী লোকজন নিয়ে তাদের উপরে আক্রমন করে, এলোপাথাড়ি ভাবে পিটেয়ে সাথে থাকা নগদ থাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়, মনোয়ারা বেগমকে ধরে আছার মেরে খালে ফেলে দেয়।
এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্তকরে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।