ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি ১ আসনের আওয়ামীলীগের ৬ বার মনোনয়ন প্রাপ্ত, ৩ বার নির্বাচিত আলহাজ্ব বজলুল হক হারুনের মনোনয়ন পত্র আজ ২৯ নভেম্বর দুপুর ১ টায় কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ নেছার উদ্দিনের কাছে জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মাকর্তা এমাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন সিকদার, শৌলজালিয়া ইউনিয়েনর চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন সহ সকল চেয়ারম্যান, এছাড়াও উপজোলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমুখ উপস্থিতি ছিলেন।