কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের বিশ্বাস বাড়ি এলাকায় ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ টার দিকে, তুচ্ছ বিষয় নিয়ে হাকিম বিশ্বাসের ছেলে কবির বিশ্বাস এবং হবি সরদারের ছেলে রাসেল সরদার এবং মহিলদের সাথে কথা কাটাকাটি হয়েছে, এই ঘটনায় কবির বিশ্বাস টাকা নেওয়া এবং রাসেল সরদারের ভাবি রিনা বেগম চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। এ বিষয়ে কাঠালিয়া থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছেন।
কবির বিশ্বাস বলেন, ১২ ডিসেম্বর মঙ্গলবার রাত অনুমান ৭.৩০ টার সময় আমি খেজুর তলা বাজার থেকে মোঃ ফারুক জোমাদ্দারের নিকট হইতে আমার পাওনা ৫০ হাজার টাকা গ্রহন করিয়া বাড়ী ফিরাবার পথে রাসেল, নাইম, সজিব, মিঠু, রায়হান, হবি সরদার সহ ২/৩ জন ওৎ পাতিয়া থাকিয়া তাহাদের হাতে থাকা বিভিন্ন ধরেনে ধারাল অস্ত্র-স্বস্ত্র ও লাঠি সোঠা নিয়া আমার পথ রোধ করিয়া অতর্কিতভাবে আমার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি এবং দেশীয় রাম দাওয়ের বাট দিয়া পিটাইয়া ৫০ হাজার টাকা ছিনিয়া নিয়া যায়।
অন্যদিকে রিনা বেগম বলেন, আমি আমার মেয়েকে তার জামাই বাড়ি থেকে নিয়ে আসার সময় পূর্ব পরিকল্পিত ভাবে কবির বিশ্বাস, ছগির বিশ্বাস, সিয়াম বিশ্বাস এবং জোছনা বেগম আমাদের উপর ঝাপিয়ে পরে শিউলী সরদারকে কিল ঘুষি দিয়ে কাপড় চোপর টানিয়া মাটিতে ফেলে দেয় তাহার গলায় থাকা স্বর্নের ১ ভরি চেইন মূল্য ১ লক্ষ টাকা থাবা দিয়ে নিয়ে যায়। এবং আমার মেয়ে সানজিদার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্নের চেইন ছগির বিশ্বাস থাবা দিয়ে নিয়ে যায় তাহার মূল্য ৭০ হাজার টাকা এবং তাদের শ্লীলতা হানির চেষ্টা করে এবং লিটন সরদারের পকেট থাকা নগদ ৭ হাজার ৩ শত ২০ টাকা সিয়াম বিশ্বাস কিল ঘুষি দিয়ে নিয়ে যায়।