• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

বাউফলে সরকারি গাছ কাটার অভিযোগ

banglar anandabazar / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।। পটুয়াখালীর বাউফলে মোঃ ইসমাইল সরদার নামে এক ব্যাবসায়ীর বিরুদ্ধে সরকারি খাদ্য গুদামের গাছ কাটার অভিযোগ উঠেছে।সেখানে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ওই গাছের কিছু অংশ সরিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

উপজেলার মদনপুরা ইউনিয়নের রামলক্ষন গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল সরদার মদনপুরা সরদার বাড়ির মরহুম মনসুর সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, মদনপুরা গ্রামের সরদার বাড়ির ইসমাঈল সরদার মদনপুরা রাম-লক্ষণে অবস্থিত সরকারি খাদ্য গুদামের কয়েকটি গাছ ও গাছের ডাল কেটে নেয়। ইসমাইল সরদারের ভাগিনা মোঃ সুমন জানান, তিনি জোড় করে সরকারি কয়েকটি গাছ কেটেছেন। এছাড়াও ইসমাইল সরদারের নামে সরকারি খাস জমিতে মাছের ঘের করার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ইসমাইল সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি গাছ কাটলে সরকারি লোক এসে দেখবেন। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামাল খান সোহাগ বলেন, অনুমতিবিহীন সরকারি গাছ কাঁটার কোন সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category