• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

কাঠালিয়ায় ইফতার সামগ্রী উপহার দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন

banglar anandabazar / ৪১৩ Time View
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

কাঠালিয়া প্রতিনিধি।। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি সমাজকল্যাণ যুব সংঘ ও পাঠাগারের আয়োজনে ইফতার সামগ্রী উপহার।

২২ মার্চ শুক্রবার এই সংগঠনের অর্থায়নে মহিষকান্দি এলাকার ১৭০ টি দরিদ্র পরিবারের বাড়িতে ইফতার সামগ্রী পৌছে দিয়েছেন সংগঠনের সদস্যরা। ৩০ সদস্য নিয়ে ২০২৩ সালে ঈদুল আজহার সময় কুরবানী দিয়ে এলাকার আসহায় দরিদ্রদের মাঝে গোস্ত বিতরণের মাধ্যমে আত্মপ্রকাশ করেন এই সংগঠন। বর্তমানে মালয়েশিয়া প্রবাসী শহিদুল খানের সভাপতিত্বে ৫০ সদস্য নিয়ে এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করেন এই সংগঠন।

 

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category