• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

জিসান হত্যা মামলার আসামি বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি ও সহযোগী মাহিন আটক

banglar anandabazar / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক।।পটুয়াখালীর গলাচিপায় আলোচিত কিশোর গ্যাংয়ের হামলায় নিহত জিসান হত্যা মামলার প্রধান আসামি বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি এবং তার সহযোগী মাহিনকে আটক করেছে র‌্যাব-৮।

রবিবার (২৪শে মার্চ) দুপুরের দিকে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮, সিপিসি ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম শোভন।

তিনি সাংবাদিকদের বলেন, চলতি মাসের ৮ তারিখ রাতে কিশোর গ্যাংয়ের বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি গলাচিপা উপজেলার দক্ষিন চর বিশ্বাসের বটতলা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্যেশ্যে মোটরসাইকেল চালিয়ে ধুলো উড়িয়ে শোডাউন দিচ্ছিলো। এমন সময় ওই এলাকার হাজী কেরামত আলী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জিসান তাকে থামিয়ে ধুলো না উড়ানোর জন্য অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাপ্পি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জিসানকে মারধর করে গুরুতর আহত করে। আহত জিসান কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলে ১১ দিন চিকিৎসা শেষে জিসানকে বাড়ি নিয়ে আসা হয়। গত ১৯ মার্চ বাড়িতে বসে জিসান ফের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় ওই রাতেই জিসানের বাবা মশিউর রহমান নান্নু বাপ্পি, মাহিন সহ কয়েকজনের নামে গলাচিপা থানায় মামলা দায়ের করে। মামলা আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ভোলা জেলার দক্ষিন আইচা থানার করিম পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাপ্পিকে আটক করে এবং মাহিনকে বান্দরবান জেলার আর্মি পাড়া থেকে আটক করা হয়। আসামিদেরকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, কিশোর গ্যাং-এর দৌরাত্ম ঠেকাতে র‌্যাব বদ্ধ পরিকর।

উল্লেখ্য, এরকম বেপরোয়া কিশোর গ্যাং রয়েছে বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে। বড় ভাইদের শেল্টারে ওই সব কিশোর গ্যাং কর্তৃক সন্ত্রাসী বাহিনী গড়ে বিভিন্ন অপকর্ম করে চলছে। বিভিন্ন জায়গায় ঘটছে একেরপর এক নেক্কারজনক ঘটনা। বিশেষ করে বিলবিলাস বাজার, অলিপুরা বাজার, নগরের হাট, মধ্য মদনপুরা সোনামদ্দিন স্কুল সংলগ্ন মড়ায়, কালাইয়া, উত্তর শৌলা বাজার, দাসপাড়া ল্যাংড়া মুন্সির পোল, কাগজিরপুল বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রেখে চলছে একদল কিশোর গ্যাং। তারা রাজনৈতিক ছত্রছায়ায় বড় ভাইদের শেল্টারে লালিতপালিত হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category