• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

একটি অনাথ শিশু শিক্ষার্থীর চিকিৎসার জন্য মানবিক আবেদন

banglar anandabazar / ১৯৫ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও মাতাপিতাহীন অবস্থায় জীবনদাশকাঠি গ্রামের ভিক্ষুক নানি বিধবা পারুল বেগমের কাছে লালিত-পালিত মোসাঃ বুশরা আক্তার (১১)। বুশরা গত একমাস যাবত লিভার ফাংশন জনিত সমস্যায় বরিশাল শেবাচিমে চিকিৎসারত ছিলো, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্রুত ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন।এমতাবস্থায় দরিদ্র বিধবা অসহায় নানির পক্ষে ঢাকা নিয়ে চিকিৎসা করানো সম্ভাবনা। তাই মেধাবী মাতাপিতাহীন শিশু শিক্ষার্থী বুশরা-কে বাঁচাতে নানি পারুল বেগম পাগলেরন্যায় ঘুরছে মানুষের ধারে ধারে। চাইছেন নাতনির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা।এহেন পরিস্থিতিতে দেশ বিদেশের দানশীল, দয়াবান ও বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যে আবেদন করছেন ভিক্ষুক নানি পারুল বেগম।বিকাশ- পারুল বেগমঃ- ০১৭৪৮-৩৭৯৪৬৯01748-379469

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category