• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

কাঠালিয়ায় বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে আলোচনা সভায় রফিকুল ইসলাম জামাল এমপি।

banglar anandabazar / ৩৫ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃ বাদল হাওলাদার,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১০০ দিনের কার্যক্রম এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর।

আলোচনা সভায় স্থানীয় শিক্ষক, সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা সরকারের ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

বক্তারা উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, কাঠালিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারান চন্দ্র পাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার এবং কাঠালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন।

অনুষ্ঠানটি সরকারের কার্যক্রম পর্যালোচনা এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category